আশাবরী কিংবা মন্দ্রসপ্তক নয়
বারে বারে চলে যায় বসন্তের দিন
নীল তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকা তিথি ,
নয়তো কোন একজন মায়াবতী হারিয়ে যায়
আয়না ঘরের কুহকে ।
আমাদের সাদা বাড়ির পিছনে আসে নী
রুপালী রাত্রিতে যশোহা বৃক্ষের দেশে,
তোমাদের জন্য ভালবাসা নিয়ে
চলে যায় হিমু, রুপা , তিতলিরা ।
আনন্ত নক্ষত্র বিথি পাশে রেখে
বৃষ্টি বিলাশ করতে চায় দ্বিতীয় প্রহরে ।
জানে সে চলে যেতে হবে মধ্যাহ্নে ,
হাতে নিয়ে কয়েকটি আশ্চর্য নীলপদ্ম ।
(জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্মরনে , তাঁর কিছু উপন্যাসের নাম নিয়ে এই কবিতা। পাঠক বলুন তো কয়টা বই এর নাম আছে ? )
![Validate my RSS feed [Valid RSS]](valid-rss-rogers.png)
কোনদিন ভুলতে পারব না হিমু, মিসির আলী, রূপাদেরকে ।সেই সাথে প্রিয় লেখক হুমায়ুন আহমেদকে ।
আসলে হিমু, মিসির আলি , রুপাদের মৃত্যু নেই , লেখকের বইগুলো যতদিন থাকবে এরাও থাকবে পাঠকের মনে ।
একেবারে ঠিক কথা ।
হুমায়ুন আহমেদ বেঁচে থাকবে চিরদিন এই বাংলায় ।
ধন্যবাদ এম টি আর সাহেব ।
কোন দিন ভুলতে পারব না আমার প্রিয় হিমুকে , হুমায়ুন আহমেদ কে ।
ধন্যবাদ রাশেদ ভাইয়া ।