শাবান মাসের শেষে মাহে রমজান
সকল মুসলিম যেন নিবেদিত প্রান।
সারদিনের রোজা শেষে প্রশান্তির ইফতার
রোজাদার তৃপ্তির সাথে করে আহার।
সংযম আর শান্তির মহা দৃষ্টান্ত
মোমিনের খোদা ভীতির মহা বৃত্তান্ত ।
এশার নামাজ শেষে তারাবির নামাজ
মসজিদে আসে ফেলে রেখে কামকাজ।
ভোররাতে জেগে উঠে খেতে সেহারী
কারো জুটে পানি, কারো তেহেরী।
সকলে খুশী আল্লাহ নামের তরে
দুহাত তোলে সবাই দোয়া করে।
প্রথম দশ দিন মানে রহমত
সকল কাজে তিনি দেন বরকত।
মাঝের দশ দিন মানে নাজাত
পাপ মোচনের জন্য তোলেন দুহাত।
পরিশেষের দশ দিন হল মাগফেরাত
পবিত্রতা নিয়ে আসে জীবনের নবপ্রভাত।
![Validate my RSS feed [Valid RSS]](valid-rss-rogers.png)
দারুণ লিখেছেন ।
আরও আগেই এটা পড়া দরকার ছিল , মিস হল কিভাবে জানি না । খুব ভালো হয়েছে ।